|
পাাথরঘাটায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাাথরঘাটায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোশারফ হোসেন, কাঠালতলী ইউনিয়নের জাকির হোসেন বারেক এর ছেলে। এছাড়াও তার একাধিক সহযোগীরা সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত ও মৌখিক অভিযোগে বলেন, একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় চরদুয়ানী বাজারের পোনা মাছ ব্যবসায়ী উজ্জলসহ স্থানীয় উত্তম মিস্ত্রী,বিকাশ মিস্ত্রী, দীর্ঘদিন ধরে আমার জমি ভোগ দখলে বাধা দিয়ে আসছে। মোশারফ হোসেন বলেন আমি কোন উপায় না পেয়ে আদালতে ৭৭৫/২৩ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আমাকে উক্ত জমিতে ঘর উত্তোলন পূর্বক বসবাস করার অনুমতি প্রদান করেন। আমি উক্ত আদেশের প্রেক্ষিতে ঘর উত্তোলন করতে আসলে উল্লেখিত প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে চরদুয়ানী বাজারের প্রভাবশালী স্থানীয় এমপি শওকত হাচানুর রহমানের ব্যবসায়ী পাটনার উজ্জ্বলের নেতৃত্বে দলবদ্ধ হয়ে একদল সন্ত্রাসী আমার উত্তোলনকৃত ঘর ভাংচুরসহ আমাদেরকে মারধর করে। পরবর্তীতে আমাদেরকে হয়রানী করার লক্ষে পাথরঘাটা থানায় একটি অসত্য মামলা দায়ের করাসহ আমার জমিতে প্রতিপক্ষরা পাকা ঘর নির্মান করে আসছে। মোশারেফ বলেন আমাদের দায়ের করা মামলার আদেশে বিবাদী পক্ষকে উক্ত জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা প্রদান করলেও প্রতিপক্ষ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মান করে আসছে। তিনি বলেন প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তারা কোন আইন আদালতের তোয়াক্কা না করে একের পর এক আমাদেরকে হয়রানিসহ আমার জমি দখলে বাধা দিয়ে আসছে। এ ব্যপারে তিনি আইন শৃঙ্খলা বাহিনী সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
