ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে শীত কালীন সবজি চাষে ব্যাস্ত সময় পাড় করছেন কৃষকরা
মোহসীন মোহাম্মদ মাতৃক,মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 26 November, 2023, 11:57 PM

মানিকগঞ্জে শীত কালীন সবজি চাষে ব্যাস্ত সময় পাড় করছেন কৃষকরা

মানিকগঞ্জে শীত কালীন সবজি চাষে ব্যাস্ত সময় পাড় করছেন কৃষকরা

মানিকগঞ্জে শীত কালীন সব্জী চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে দাম ভাল থাকায় এ অঞ্চলের কৃষকরা ঝুঁকছে শীত কালীন সবজি চাষে। এবার জেলায় প্রচুর পরিমানে শীত কালীন সবজি চাষের আবাদ হচ্ছে। ধারনা করা হচ্ছে জেলায় এবার আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এদিকে শীতের আগাম সবজিতে এখন বাজার সয়লাব। ফলনও হয়েছে ভাল। আবহাওয়া অনুকূলে থাকায় ও দাম ভাল থাকায় খুশি কৃষকরা।

মানিকগঞ্জের ৭ টি উপজেলায়ই শীতের সবজি আবাদ হয়। জেলার সকল উপজেলায় এ সবজিআবাদ হলেও সাটুরিয়া, সিংগাইর ও শিবালয় উপজেলায় এর আবাদ বেশী। সাটুরিয়া উপজেলার তিল্লী ও গালা ইউনিয়নে, সিগাইর উপজেলার জয়মণ্টপ, শায়েস্তা ও বায়রা ইউনিয়নে এবং শিবালয় উপজেলার বেলতা, রাধাকান্ত পুর, কৃষ্ণপুর, বাসাইল, নয়াবাড়ী, নালী, রূপসা, চর শিবালয়, আলোকদিয়া এলাকায় সবজির আবাদ বেশী।

মানিকগঞ্জে শীতের সবজি পেয়াজ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, গাজর, মূলা, টমেটো, শিম,বেগুন, করলা, বরবটী প্রচুর পরিমানে উৎপন্ন হয়।

স্থানীয় চাহিদা মিটিয়ে এসব শীত কালীন সবজি সাটুরিয়া, সিংগাইর ও শিবালয় থেকেও প্রতিদিন যায় রাজধানী ঢাকার কারওরান বাজারে।

সিংগাইরের সবজি চাষী করিম বেপারী জানান, তিনি এবার ৫১ শতাংশ জমিতে ফুলকপি ও ৩৩ শতাংশ জমিতে বেগুন আবাদ করবেন। ইতিমধ্যে তিনি ৫৬ শতক জমিতে ফুলকপি আবাদ করেছেন৷ এতে তিনি এ পর্যন্ত খরচ করেছেন ২৫ হাজার টাকা। আবাদ সম্পন্ন করতে এবং উৎপাদিত সব্জী বাজারজাাত করতে তার আরো খরচ হবে ২২/২৫ হাজার টাকা। এছাড়া ২৯ শতাংশ জমিতে বেগুন আবাদ করতে তার খরচ হবে আনুমানিক ১৮ হাজার টাকা আবহাওয়া অনুকূলে থাকলে ভাল ফলনের আশা করছেন তিনি। সেই সময় বাজার ভাল থাকলে তিনি লাভবান হবেন বলে মনে করছেন।

শিবালয়ের সবজি চাষী মনিরুল হোসেন বলেন, তিনি এবার ৫৮ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি রোপন করবেন। তিনি ইতিমধ্যে ২৯ শতাংশ জমিতে ফুলকপি আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে ১৫  হাজার টাকা। এ ফুলকপি উৎপাদন ও বাজারজাত করতে তার আনুমানিক আরো খরচ হবে ১৫/১৮ হাজার টাকা। আর ৩৬ শতাংশ জমিতে তিনি আবাদ করবেন বাঁধাকপি। এতে তার আনুমানিক খরচ হবে ২৫ হাজার টাকা। আবোহাওয়া এরূপ অনুকূলে থাকলে ভাল ফলনের আশা করছেন তিনি। তিনি গত বছরও ৬৫ শতাংশ জমিতে সব্জী উৎপাদন করে বেশ লাভবান হয়েছিলেন। এবারও তিনি লাভবান হতে পারবেন বলে আশা করছেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এনায়েত উল্লাহ জানান, জেলায় এবার ৮ হাজার ৫ শ হেক্টর জমিতে শীত কালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে আবোহাওয়া অনুকূলে থাকায় ও বাজারে সবজির দাম ভাল থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার জেলায় বেশী পরিমান জমিতে শীত কালীন সবজি আবাদ হবে বলে ধারনা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status