ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ব্যবসায়ী যারা পেলেন আওয়ামী লীগের টিকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 November, 2023, 11:23 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 November, 2023, 11:40 PM

ব্যবসায়ী যারা পেলেন আওয়ামী লীগের টিকেট

ব্যবসায়ী যারা পেলেন আওয়ামী লীগের টিকেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন এই দল।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।

সেখানে দলের তৃণমূলের পরীক্ষিত কর্মীর পাশাপাশি রূপালি পর্দার জনপ্রিয় তারকা থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, ক্রিকেটার, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক পেশার একঝাঁক সফল ব্যক্তিত্বকে আইন প্রণেতা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলা মিলিয়ে ঢাকা-১ নির্বাচনী আসনে মনোনয়ন পেয়েছেন শীর্ষ ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

ঢাকা-২০ আসনে মনোনয়ন পাওয়া বেনজীর আহমেদ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাধিকবারের সভাপতি ছিলেন।

ঢাকা-১০ আসনে চলতি সংসদে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম উপ নির্বাচনে সংসদ সদস্য হলেও দ্বাদশ সংসদ নির্বাচনের যাত্রায় বাদ পড়েছেন। রূপালি পর্দার নায়ক ফেরদৌস আহমেদকে এই আসনের টিকেট দেওয়া হয়েছে। প্রথমবারের মতো তিনি নির্বাচনে লড়বেন।

নোয়াখালী-২ আসনে মনোনয়ন পাওয়া মোরশেদ আলম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। গণমাধ্যমসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার।

নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পাওয়া মামুনুর রশীদ কিরন ফার্মাসিউটিক্যাল, কোমল পানীয়, বিস্কুট ও কৃষিখাতের প্রতিষ্ঠান গ্লোবের পরিচালক।

খুলনা-৪ আসনে মনোনয়ন পাওয়া আব্দুস সালাম মুর্শেদী পোশাক রপ্তানিকরকদের সংগঠন বিজিএমএএর সাবেক সভাপতি ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও বিনিয়োগ রয়েছে তার।

রংপুর-৪ আসনে মনোনয়ন পাওয়া টিপু মুনশি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি ব্যবসাও সম্প্রসারণ করেছেন। তিনিও বিজিএমইএর সাবেক সভাপতি। সেপাল গ্রুপ নামের একটি পোশাক শিল্প রয়েছে তারা। টিপু মুনশি বর্তমানে বাণিজ্যমন্ত্রী।

রাজশাহী-৬ আসনের মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম ও নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজীও পোশাক খাতের ব্যবসায়ী।

কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন পাওয়া সেলিমা আহমাদ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমেদের স্ত্রী ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্বেও ছিলেন তিনি।

কুমিল্লা-৩ আসনের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।

কুমিল্লা-৯ আসনের নৌকার প্রার্থী বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম রপ্তানিমুখী পোশাক শিল্প, ব্যাংকসহ বিভিন্ন শিল্প উদ্যোগের সঙ্গে যুক্ত। পোশাক খাতে ফেবিয়ান গ্রুপ নামের বড় একটি শিল্প রয়েছে তার।

কুমিল্লা-১০ আসনে মনোনয়ন পাওয়া আ হ ম মুস্তফা কামাল চার্টার্ড অ্যাকাউটেন্ট হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পো উদ্যোগের সঙ্গে যুক্ত হন।

২০১৯ সাল থেকে তিনি সরকারের গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status