ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মনোনয়ন পাওয়ার পর দুঃসংবাদ পেলেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 November, 2023, 11:21 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 November, 2023, 11:22 PM

মনোনয়ন পাওয়ার পর দুঃসংবাদ পেলেন সাকিব

মনোনয়ন পাওয়ার পর দুঃসংবাদ পেলেন সাকিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব।

রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে একটি দুঃসংবাদ পেয়েছেন টাইগার অধিনায়ক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। ব্যক্তিগত কারণে সেই আসরে খেলতে পারেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর।

সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status