|
কিশোরগঞ্জে চোরাই মালামালসহ আন্ত:জেলা চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে চোরাই মালামালসহ আন্ত:জেলা চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) মো: মজিবুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত করে গত শুক্রবার (২৪ নভেম্বর) রাত নয়টার দিকে ঢাকার কামরাঙ্গীচর থানা এলাকার সিলেটি বাজারস্থ ড্রাইভার গলির জনৈক উজ্জল মিয়ার অটোরিক্সার গ্যারেজের ভিতর থেকে গ্রেফতার করা হয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মিঠামইন থানার ইসলামপুর (আলগাহাটি) গ্রামের আবু বাক্কার এর পুত্র মো: তোফাজ্জল হোসেন (২৪) কে এবং গত শনিবার (২৫ নভেম্বর) পৌনে পাঁচটার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা স্মরণী মোড়স্থ জনৈক জিয়াউর রহমান এর ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয় আন্ত:জেলা চোর দলের আরোও এক সক্রিয় সদস্য মিঠামইন থানার ইসলামপুর গ্রামের মৃত শিতারাম বাসফোরের পুত্র মোহন ওরফে গাংগুয়া (২৮) কে। তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের কাছে থাকা হতে চোরাই মালামালের মধ্যে ০২ টি মোবাইল ফোন ও নগদ সাত হাজার পাঁচশত টাকা উদ্ধার করেন। উল্লেখ্য গত ১৫/১০/২০২৩ খ্রি: তারিখ রাত অনুমান সাড়ে দশটা হতে ১৬/১০/২০২৩ খ্রি: রাত অনুমান সাড়ে তিনটার মধ্যে মিঠামইন থানাধীন ধোবাজুরা সাকনিস্থ জনৈক মো: আতাউল মজিদ (সুমন মাস্টার) এর বাসা হতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে মিঠামইন থানায় পেনাল কোডের ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়, যার মামলা নং-০৬, তারিখ-২০/১০/২০২৩ইং। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
