ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে ১২০পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Sunday, 26 November, 2023, 2:36 PM

কিশোরগঞ্জে ১২০পিস ইয়াবাসহ  ১ জন গ্রেফতার

কিশোরগঞ্জে ১২০পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিচালিত অভিযানে ১২০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এক আসামীকে।

শনিবার (২৫ নভেম্বর) রাত আটটার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় আসামিকে।

গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জ থানার কোট্টাগড় গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মোঃ রুবেল (২২)।

মিডিয়িা সেলের তথ্য মতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২৫/১১/২০২৩ খ্রি: ২০.০৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারপাশা সাকিনস্থ রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশে জনৈক গোলাপ মিয়ার রিক্সা গ্যারেজের সামনে একরামপুর টু যশোদলগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ রুবেল (২২) , পিতা-মফিজ উদ্দীন, সাং-কোট্টাগড় (কোট্টাগড় প্রাইমারী স্কুলের পশ্চিম পাশে), থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১২০ পিস  ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার  করে ২৫/১১/২০২৩ খি: ২০.১৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির  বিরুদ্ধে  কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status