|
কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১জন
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১জন শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করা হয় আসামিকে। আসামি কিশোরগঞ্জ থানার করমুলী গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মো: রাজিব মিয়া (২৭)। কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ মোবারক হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানাধীন মনিপুরঘাট সাকিনস্থ মনিপুর ঘাট ব্রিজের উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ রাজিব মিয়া (২৭) , পিতামৃত-নূর ইসলাম সাং-করমূলী বাজার, থানা-কিশোরগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করি এবং আসামির কাছে থাকা সর্বমোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করি। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
