|
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ওবায়দুল ইসলাম রবি রাজশাহী
|
![]() রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
