ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
কিভাবে কত টাকায় মনোনয়ন বিক্রি হবে, জানালেন ওবায়দুল কাদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 November, 2023, 12:36 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 November, 2023, 9:44 AM

কিভাবে কত টাকায় মনোনয়ন বিক্রি হবে, জানালেন ওবায়দুল কাদের

কিভাবে কত টাকায় মনোনয়ন বিক্রি হবে, জানালেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন বিক্রি শুরুর প্রস্তুতির কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে মনোনয়ন ফরমের বিক্রি বিষয়ে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু কার্যালয় থেকে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ করতে ৫০ হাজার টাকা লাগবে বলে জানান তিনি।

তবে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছিল। সেক্ষেত্রে এবার ২০ হাজার টাকা বেশি গুনতে হবে প্রার্থীদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেয়া হবে এখানে। কবে থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে সেটা আমরা জানাব। আমরা প্রস্তুতি শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status