|
৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৩ সমাপ্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৩ সমাপ্ত সমাপনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভূইয়া (অবঃ), ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মোঃ মাহাবুবুস সামাদ চৌধুরী, বিএসসি, এনডিসি, পিএসসি টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিইটিভ কমিটির সকল সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহীদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান ( অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশন লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ) এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও তাদেও পরিবারবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত টূর্নামেন্টেকুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগনসহ দেশের সকল গলফ ক্রাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টূর্নামেন্টে মিঃ আরাজ আলম চৌধুরী চ্যাম্পিয়ন , মেজর জেনারেল মোঃ মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) রানার্স আপ এবং মিসেস মায়োংহি কিম লেডিস উইনার হওয়ার গৌরব অর্জণ করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
