ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
বাউফলে সমবায় ও সংবিধান দিবস অনুষ্ঠিত
মোঃ কাওছার আহমেদ, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: Sunday, 5 November, 2023, 11:40 AM

বাউফলে সমবায় ও সংবিধান দিবস অনুষ্ঠিত

বাউফলে সমবায় ও সংবিধান দিবস অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে সমবায় ও সংবিধান দিবস পালিত হয়েছে। “সমবায়ক গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” ও বঙ্গবন্ধুর ভাবনা,, সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে

আজ (০৪ নভেম্বর) শনিবার সকাল এগারোটায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ‘ র সভাপতিত্বে  সমবায় ও সংবিধান দিবসের আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সভায়  ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি বলেন ” সংবিধান হচ্ছে একটি দেশের শাসনব্যবস্থার লিখিত রূপ, রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সংবিধানকে মেনে চলা। সম্প্রতি একটি গোষ্ঠী সংবিধান নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। সমবায় হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চালিকাশক্তি। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সমবায়ই শক্তি, সমবায়েই মুক্তি। আসুন আমরা সবাই মিলে সমবায়ের ভিত্তিতে কাজ করে জাতির জনকের সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার করা।

এ সময়ে অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখে বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, বাউফল উপজেলা সমবায় অফিসার ফেরদাউস মোহাম্মদ হানিফ, বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতি ও বাউফল উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক, সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ খান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status