ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
কক্সবাজার সদরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ইসমাইল ইমন, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 5 November, 2023, 11:30 AM

কক্সবাজার সদরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কক্সবাজার সদরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

"পুলিশ-জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। এ উপলক্ষে ০৪ নভেম্বর, শনিবার সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। 

পরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান। তিনি বলেন, 'কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্যই হলো পুলিশ ও জনতা মিলে সমাজকে অপরাধ মুক্ত রাখা। পুলিশ এখন জনতার একেবারে হাতের কাছে। মানুষ যেন এলাকার ছোট খাটো সমস্যাগুলো মামলা-মোকদ্দমায় না গিয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে মীমাংসা করে হয়রানি মুক্ত থাকতে পারেন সে লক্ষে কমিউনিটি পুলিশিং করা হচ্ছে। জনতা ও পুলিশ মিলে কাজ করে এলাকার অপরাধ ও অপরাধী নির্মুল করতে হবে।'

ওসি (অপারেশন) শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান এবং পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী, চৌফলদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, কাউন্সিলর রাজ বিহারি দাশ, কাউন্সিলর আকতার কামাল, নারী কাউন্সিলর শাহেনা আকতার পাখি। পরে পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের নতুন সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন ও সদর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status