|
প্রেমিকের সঙ্গে ছবি ভাইরাল, দীঘি বললেন বন্ধু
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমিকের সঙ্গে ছবি ভাইরাল, দীঘি বললেন বন্ধু মাহিমিন রাশিদ নামের এক তরুণের ফেসবুক আইডিতে দেখা গেছে, তার সঙ্গে দীঘির বেশকিছু অন্তরঙ্গ ছবি রয়েছে। ছবিগুলোর কোনোটায় কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা গেছে দীঘিকে। আবার কোনোটায় খুনসুটিময় মুহূর্তে ধরা পড়েছেন তারা। তবে বিষয়টিকে প্রেম বলে স্বীকার করতে নারাজ দীঘি। সম্পর্কটিকে বন্ধুত্ব বলতে চান তিনি। কিন্তু এভাবে নিরিবিলি অন্তরঙ্গ ছবি যার সঙ্গে সে কী শুধুই বন্ধু? প্রশ্নের উত্তরে ভ্যাবাচ্যাকা খান দিঘী। খানিক পর বলেন, ‘প্রেমটেম কিছু নেই আমাদের। সে আমার কেবলই বন্ধু। ছোটবেলার বন্ধু।’ দীঘির কথা বিশ্বাসযোগ্য হতে পারত। কিন্তু সেটি সম্ভব হয়নি পরের ঘটনায়। কেননা সংবাদমাধ্যমের সঙ্গে দীঘি কথা বলার পরই দেখা যায় সেই ছেলের ওয়াল থেকে সেসব ছবি মুছে ফেলা হয়েছে। এর আগেও দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই অভিনেত্রী সেসব অস্বীকার করেছেন। এবার যেন সামাজিক মাধ্যমই বলে দিল দীঘি প্রেম করছেন। আর তার আঁচ পেতেই ছবিগুলো মুছে দেওয়া হলো নেট মাধ্যম থেকে। দীঘি এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি। হা হা হা।’ তিনি আরও বলেছিলেন, ‘যখন হবে, তখন এটি দেখা যাবে। পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনো কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। এতে করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
