|
নাগরপুরে এমপি টিটু'র নির্দেশে 'অবরোধ' বিরোধী মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ
রিফাত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
|
![]() নাগরপুরে এমপি টিটু'র নির্দেশে 'অবরোধ' বিরোধী মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আজিম হোসেন রতন বলেন, বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের নির্দেশে এই অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে প্রস্তুত আছি। নাগরপুরবাসী এই অবরোধ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কেউ কোনো ধরণের সহিংসতার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ তারিফুল ইসলাম, খাইরুল ইসলাম, সামিউল বশির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, খালিদ হাসান সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
