ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
হরিনাকুণ্ডুর সন্তান দীপু ইমাম কে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কারের জন্য নির্বাচিত
মোঃ বনি আহাম্মেদ, ঝিনাইদহ
প্রকাশ: Wednesday, 1 November, 2023, 1:14 AM

হরিনাকুণ্ডুর সন্তান দীপু ইমাম কে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কারের জন্য নির্বাচিত

হরিনাকুণ্ডুর সন্তান দীপু ইমাম কে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কারের জন্য নির্বাচিত

চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয় শৈলীর
স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিম্নবর্ণিত ক্ষেত্রের পার্শ্বে উল্লিখিত চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীদের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২' প্রদানের ঘোষণায় এবার ঝিনাইদহের হরিণাকুন্ডুর আদর্শ আন্দুলিয়া গ্রামের কৃতি সন্তান সাইফুল ইমাম ( দিপু ইমাম) শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কারের জন্য "অপারেশন সুন্দরবন" সিনেমার টাই হারুন চরিত্রে নির্বাচিত হয়েছে।

তিনি ১৯৯০ সালে এইচএসসি পাশ করে ঢাকায় এসে ঢাকার একটা প্রথম শ্রেণির নাট্য সংগঠনে যুক্ত হয়ে দীর্ঘ ২৩ বছর থিয়েটার করে ২০১৫ সালে Dhaka Attack সিনেমার মাধ্যমে সিনেমায় অভিসিক্ত হয়। যেটা ২০১৭ সালে মুক্তির পরে ব্লক বাস্টার হিট সিনেমা হিসেবে পরিচিতি লাভ করে। 

তিনি এই পযন্ত অনেক গুলো সিনেমাতে অভিনয় করেছেন তার ভিতর উল্লেখযোগ্য, Dhaka Attack, মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, ব্লাক ওয়ার, ঢাকা ২০৪০, গিরগিটি এবং ডি। টিভি নাটক: সুলতানা বিবিয়ানা, শান্ত কুঠির, অলরাউন্ডার, অদ্ভুত, বেকারত্বের সৌরভ, অদ্ভুতুড়ে বইঘর ইত্যাদি। 

মঞ্চ নাটক: খান্দানী কিসসা, রাস্ট্র বনাম, টুয়েলভ নাইট, তীর্থংকর, রূপবতী, ক্ষুধিত পাষাণ ইত্যাদি। 
২০২২ সালের ২৩ সেপ্টেম্বরে অপারেশন সুন্দরবন এবং অক্টোবরে ব্লাক ওয়ার (মিশন এক্সট্রিম- পার্ট ২) পর পর দুই মাসে দুইটা সিনেমা রিলিজ হয় । তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়।

যারা তার অভিনয় দেখেছে সেই সব দর্শকেরা  বলেন অপারেশন সুন্দরবনের এত ফাস্ট স্ক্রিনপ্লে, সেখানে কমিক রিলিফের জন্য দরকার ছিল টাই হারুনের মতো এক ক্যারেক্টারের। দিপু ইমাম দারুণ অভিনয় করেছেন এই চরিত্রে, দর্শক সিনেমাহলে হাততালি দিয়েছে তার অভিনয়ে। ভুলভাল ইংরেজি বলা তার কাজ, তার রচিত লাইফ ইজ বিউটিফুল কবিতাটা তো রীতিমত লিজেন্ডারি, 'মাই ওয়াইফ ইজ বিউটি, অ্যান্ড আই এম ফুল'! এজন্যেই ক্যারেক্টার রাইটিং খুব গুরুত্বপূর্ণ বিষয়- দিপু ইমাম স্ক্রিনে অনেকক্ষণ থাকেননি, কিন্তু শুরুর এন্ট্রির পর যতবারই এসেছেন, দর্শক ভেবেই নিয়েছে ভদ্রলোক এখন হাসাবেন। হাসানোর মতো কঠিন কাজ করেছেন যিনি, সেই দিপু ইমামের জন্য শুভকামনা।

দিপু ইমাম নতুন সময় পত্রিকার প্রতিনিধিকে বলেন  ভক্তদের জন্যই আজ আমি এতোদুর আসতে পেরেছি, তারা আমার জীবন আর   আমি ঝিনাইদহের ছেলে। ঝিনাইদহের আলো, মাটি এবং বাতাসের সাথে আমার বেড়ে ওঠা। আমার শেকড় হরিণাকুন্ডু এবং  ঝিনাইদাহতে। সব সময় মিস করি হরিণাকুন্ডু এবং ঝিনাইদহ ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status