ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
বাউফলে অবৈধ জালের বিনিময়ে বৈধ জাল বিতরণ
জাহিদ শিকদার, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 1 November, 2023, 1:15 AM

বাউফলে অবৈধ জালের বিনিময়ে বৈধ জাল বিতরণ

বাউফলে অবৈধ জালের বিনিময়ে বৈধ জাল বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের সহযোগিতায় সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ( এসসিএমএফপি)" কম্পোনেন্ট- ০৩ এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে "অ্যাপ্রোপ্রিয়েট ফিশিং ইন্টারভেনশন"" তহবিল থেকে দুইটি ( উত্তর চর ওয়াডেল ও দক্ষিণ চর মিয়াজান) মডেল মৎস্যজীবী গ্রাম সমিতির  নিবন্ধিত জেলেদের মাঝে অবৈধ জালের বিনিময়ে বৈধ জাল বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর)  দুপুর ১২ টার দিকে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

 এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ মাহবুব আলম তালুকদার,   উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেদোয়ান তালুকদার, মেরিন ফিশারিজ কর্মকর্তা  মোঃ তরিকুল ইসলাম, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্লাস্টার অফিসার মোঃ রুস্তম আলী, এসসিএমএফপি এবং এসডিএফ  এর সকল ষ্টাফ ও সদস্যবৃন্দ। এ সময়  দুইটি মৎস্যজীবী গ্রাম সমিতির ২০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৫,৬৬,৮৪০/- (পাঁচ লক্ষ ছেষট্টি হাজার আটশত চল্লিশ) টাকার  বৈধ জাল বিতরন  করা হয় এবং সকলের উপস্থিতিতে অবৈধ জাল পুড়িয়ে  ধ্বংস করা  হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status