|
মাথায় হেলমেট দিয়ে ট্রেন চালাচ্ছেন ড্রাইভার
নতুন সময় ডেস্ক
|
![]() মাথায় হেলমেট দিয়ে ট্রেন চালাচ্ছেন ড্রাইভার মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ট্রেন চলাচল রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস বুড়িমারি লোকাল, দিনাজপুর কমিউটার ট্রেন রংপুর রেল স্টেশন ছেড়ে গেছে। দেখাগেছে, সম্ভব্য দুর্ঘটনা এড়াতে মাথায় হেলমেট লাগিয়ে ড্রাইভার কুড়িগ্রাম এক্সপ্রেস নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রংপুর রেল স্টেশন ত্যাগ করেন। এদিকে, রংপুর জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে অবরোধবিরোধী শান্তি সমাবেশসহ বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রংপুরের পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। সকাল থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু দুরপাল্লার যাত্রী সংকটের কারনে স্বাভাবিক বাস চলাচলে একটু প্রভাব পড়েছে।সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ ফতেহ আলী, আগমনী পরিবহন,শ্যামলী পরিবহন,হানিফ পরিবহনের কাউন্টার যাত্রী শূন্য দেখা গেছে। যাত্রী না থাকায় বাস কাউন্টারের লোকজনদের বসে থাকতে হচ্ছে বলে জানান তারা। তবে যাত্রী পুরন হওয়ায় কয়েকটি বাস রংপুর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল করলেও সংখ্যায় কম। তবে যাত্রীরা ঝুঁকি এড়াতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে গন্তব্যে ছুটছেন নগরীর মডার্ন ও মেডিকেল মোড়ে এমন চিত্র দেখা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
