ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
২৮ অক্টোবর হেফাজত শাপলা চত্বরে যেভাবে তান্ডব চালিয়েছিলো তারই ধারাবাহিকতায় তারাও ভেবেছিলো
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Monday, 30 October, 2023, 2:03 AM

২৮ অক্টোবর হেফাজত শাপলা চত্বরে যেভাবে তান্ডব চালিয়েছিলো তারই ধারাবাহিকতায় তারাও ভেবেছিলো

২৮ অক্টোবর হেফাজত শাপলা চত্বরে যেভাবে তান্ডব চালিয়েছিলো তারই ধারাবাহিকতায় তারাও ভেবেছিলো

রোববার (২৯) অক্টোবর বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড় শহীদ মিনার চত্বরে বিএনপি-জামায়াতের হরতাল ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বলেছিলো তারা ২৮ তারিখের পর দেশ অচল করে দেবে, ক্ষমতার মসনদ দখল করে নিবে। এদিকে তারা ১৫ মিনিটও দাঁড়াতে পারেনি। তারা হুংকার দিয়ে ঢাকায় গিয়ে চোরের বেশে জেলায় জেলায় ফিরেছে। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ লাগেনি। আইনশৃঙ্খলা বাহিনীই তাদের জন্য যথেষ্ট ছিলো।

তিনি আরও বলেন, ২০১৪ সালের ২৮ অক্টোবরে হেফাজত শাপলা চত্বরে যেভাবে তান্ডব চালিয়েছিলো তারই ধারাবাহিকতায় তারা ভেবেছিলো এই ২৮ অক্টোবরেও গতকালের সমাবেশকে বেছে নিয়েছিলো। তারা ভেবেছিলো সেই ধরনের তান্ডব করে আওয়ামী লীগ সরকারকে হটাতে পারবে কিন্তু  তাদের সেই দু:স্বপ্ন দু:স্বপ্নই রয়ে গেলো। সুতরাং আওয়ামী লীগ সরকারকে হটানো এতো সহজ নয়। আওয়ামী লীগ সরকারের শিকড় তৃনমূলে গেড়ে গেছে।

ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহিদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, খায়রুল বাশার মজুমদার তপন, শেখ আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকম, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক শুসেন চন্দ্রশীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু সহ প্রমুখ।

এ সমাবেশে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status