|
পুলিশ হত্যা মামলায় আসামি যারা
নতুন সময় ডেস্ক
|
![]() পুলিশ হত্যা মামলায় আসামি যারা রোববার সন্ধ্যায় পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া সমকালকে বলেন, শনিবার মহাসমাবেশের দিন পুলিশ সদস্য পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপির নেতাকর্মীরা। হত্যার ঘটনায় ডিবির এসআই মাসুক মিয়া বাদী হয়ে রোববার মামলা করেছেন। নিহত পারভেজের বাড়ি নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে। তার বাবা সেকান্দার মোল্লা একজন বীর মুক্তিযোদ্ধা। পারভেজ ২০০৯ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। তিনি ২০১২ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বোলদার ইউনিয়নে বিয়ে করেন। সংসারে ৬ বছরের একটি মেয়ে রয়েছে। পারভেজ ডিএমপিতে কর্মরত ছিলেন। শনিবার নয়াপল্টনে দায়িত্ব পালন করতে গিয়ে হামলায় নিহত হন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
