ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ৯ আশ্বিন ১৪৩৩
গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 October, 2023, 1:39 AM

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে।

সোহেল চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, পরে তারা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছে।

তিনি বলেন, তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশকে শোকাবহ করে তুলেছে।

তিনি আরও বলেন, এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

পাঞ্জাবের আইজিপি ডক্টর উসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের (এন) প্রধান শাহবাজ শরীফ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status