ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
হরতাল মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 October, 2023, 5:17 PM

হরতাল মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত

হরতাল মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত

আওয়ামী লীগ হরতাল মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।

নানক বলেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি সহিংসতা করেছে। সন্ত্রাসীদের হরতাল কেউ মানে না।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, হরতালের নামে সন্ত্রাস হলে প্রতিহত করা হবে। তিনি বলেন, পাড়ায়-মহল্লায় প্রস্তুত হোন নেতাকর্মীরা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, যারা ১৫ মিনিট আন্দোলন করতে পারে না তারা কিভাবে সরকার পতন ঘটাবে? তিনি বলেন, বিএনপি মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশ দুপুর ২টায় শুরুর কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status