|
বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত কনস্টেবলের মুখে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। তবে তার নাম জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে দ্রুত জানানো হবে। এদিকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত ৪১ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের গেটসহ একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে। অন্যদিকে কাকরাইল এলাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবন ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে আটটি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশবক্সে আগুন দেওয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
