|
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুরে জাকের পার্টির মানববন্ধন
সেক মোহাম্মদ আফজাল, ফরিদপুর
|
![]() ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুরে জাকের পার্টির মানববন্ধন ২৭ অক্টোবর শুক্রবার ফরিদপুর শাহ ফরিদ মাজার মসজিদ থেকে জুম্মার নামাজের পরে বেলা আড়াই টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাকের পার্টির ফরিদপুর জেলার বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা, পরে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা সাংগঠনিক ১ এর সভাপতি আব্দুর রাজ্জাক বেপারী বলেন ইসরায়েল ফিলিস্তিনের উপর সন্ত্রাসী হামলা করে ফিলিস্তিনের লোকজনকে নৃশংসভাবে হত্যা করছে ইসরায়েল ফিলিস্তিনকে ধংস করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিরীহ মুসলমানদের উৎখাত করেতে চায় কিন্তু ইসরায়েল তা কখনো করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন বাংলাদেশ সরকার যদি অনুমতি দেয় তাহলে জাকের পার্টির নেতা কর্মী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলেরসাথ যুদ্ধ করতে প্রস্তুত। মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি জনাব টিটু খান, জাকের পার্টি সাবেক সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান পিকু, রানা অর্নব, হেলালউদ্দিন, রইসুর রহমান, মাসুম বিল্লাহ প্রমুখ। সাংগঠনিক ফরিদপুর ১এর সভাপতি জনাব আব্দুর রাজ্জাক বেপারী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
