|
জায়েদ ও নিপুণকে কটাক্ষ করে শামীম হাসানের অশোভন স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
|
![]() জায়েদ ও নিপুণকে কটাক্ষ করে শামীম হাসানের অশোভন স্ট্যাটাস বেশ কিছুদিন আগেই অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে গোপনে বিয়ে করা নিয়ে আলোচনায় আসেন শামীম। যদিও সেটা স্রেফ গুঞ্জনই ছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণকে কটাক্ষ করে ফের খবরের শিরোনাম হলেন শামীম। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে জায়েদ ও নিপুণকে নিয়ে রীতিমতো অশোভন স্ট্যাটাস দিয়েছেন শামীম। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, আমি তোমার জায়েদ খান, তুমি আমার নিপুণ, তোমার হাতে হারিকেন, আমার……বেগুন। শামীম পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই এক হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। পাশাপাশি মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, আগুন তো লাগিয়ে দিয়েছেন ভাই। আরেকজন লিখেছেন, আগুন…আগুন। শামীমের এক ভক্ত লিখেছেন, সেরা ভাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
