ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
শুনশান মতিঝিল, সরব নয়াপল্টন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 October, 2023, 5:50 PM

শুনশান মতিঝিল, সরব নয়াপল্টন

শুনশান মতিঝিল, সরব নয়াপল্টন

২৮ অক্টোবর রাজধানীতে ত্রিমূখী সমাবেশ ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে মতিঝিল ও নয়াপল্টন এলাকায়। জনমনে আতংক থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে।

এমন পরিস্থিতি মতিঝিলে জামায়াত ইসলামের ঘোষিত শাপলা চত্ত্বর এলাকায় শুনশান নিরব পরিবেশ দেখা গেছে। আর একদিন পরই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু সেই লক্ষ্যে নেতাকর্মীদের তেমন কোনো আনাগোনা নেই। তবে বিপরীত চিত্র দেখা গেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয় এলাকায়। সেখানে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশের কড়া নিরাপত্তাও দেখা গেছে সেই এলাকায়।

তবে সমাবেশের অনুমতি ছাড়া কোন দল সমবেত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান।

তিনি বলেন, সমাবেশের অনুমতি ছাড়া কোন দলের সমবেত হওয়ার সুযোগ নেই, কেউ রাস্তায় অবস্থান করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চাপ কিংবা কড়াকড়ি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সমাবেশকে ঘিরে কোন রকম চাপে নেই প্রশাসনে। অনুমতি ছাড়া কোন সমাবেশ করলে ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে তল্লাশী, চেকপোস্ট আর সন্দেহভাজনদের জিজ্ঞাসা করা হচ্ছে বলে জানান পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status