|
মার্কিন রাষ্ট্রদূত ও বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে কেন ছিলেন ভূমিমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন রাষ্ট্রদূত ও বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে কেন ছিলেন ভূমিমন্ত্রী বুধবার (২৫ অক্টোবর) রাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালকের গুলশানের বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী নিজেই গণমাধ্যমের কাছে নৈশভোজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ভূমিমন্ত্রী বলেন, আলতাফ হাসেনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আর ব্যবসায়ী হিসেবে ওই ডিনারে গিয়েছিলাম। আমি সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাইনি। ২০১৯ সালের মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গেও এমন অনুষ্ঠানে গিয়েছিলাম। পিটার হাসের সঙ্গে এমনিতেই সাধারণ কথাবার্তা হয়েছে। তিনি বলেন, সেখানে বিএনপি নেতারা ছিলেন দেখেছি। সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। বিএনপির নেতারা সাধারণ কথা বলেছে। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে ফরমালি কোনো আলোচনা হয়নি। তবে কেমন হবে ২৮ অক্টোবর, তা নিয়ে টুকটাক আলোচনা হয়েছে। পিটার হাসের সঙ্গে রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার সঙ্গে দেখা হয়েছে। সেখানে রাজনৈতিক কোনো আলাপ হয়নি। উল্লেখ্য, নৈশভোজে অংশ নিতে বুধবার রাত সোয়া ৭টার দিকে বিএনপিপন্থী ওই ব্যবসায়ীর বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে আগেই উপস্থিত ছিলেন বিএনপি নেতারা। নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড। বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নিয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
