|
মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার/২০২৩ অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার/২০২৩ অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তীব্র কুড়িগ্রাম সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, প্রাবন্ধিক সুশান্ত বর্মন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাংলাদেশ বেতার সাংবাদিক স্যার মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ সম্মানিত অতিথি ছিলেন, কবি মিজান খন্দকারের সহধর্মিনী জেসমিন আরা পারুল, উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ-এর সভাপতি নেজামুল হক বিলু, বিশিষ্ট কথা সাহিত্যিক, গল্পকার, কবি জুলকারনাইন স্বপন, কবি হেলালুজ্জামান হেলাল, কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের স্মারক বক্তৃতা পর্বে কিশোর সাময়িকী অনুশীলন সম্পাদক রিদওয়ান পর্ব স্বরচিত প্রবন্ধ 'মিজান খন্দকারের কবিতায় যাপিত জীবনের রূপ- বৈচিত্র্য’ পাঠ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণ ও উদীয়মান কবি মোকলেছুর রহমানকে তাঁর লিখিত 'সব বৃক্ষ মহোদয় হয় না' কাব্যগ্রন্থের কাব্যে জীবনাদর্শেনের বিভারণ রূপ, শব্দ চারিমায় সৌকর্য এবং আবেগের শৈল্পিক উপস্থাপনের জন্য কবি মিজান খন্দকার সাহিত্য পুরস্কার/২০২৩ প্রদান করা হয়।পুরস্কার প্রদান পর্বে উপস্থিত সকলে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সব বৃক্ষ মহোদয় হয় না কাব্যগ্রন্থটি নিয়ে বিশেষ আলোচনা করেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাদিকুর রহমান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
