ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
নীলফামারীতে শিয়ালের কামড়ে একই পরিবারের শিশু সহ ৬ জন আহত
স্বপ্না আক্তার, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 October, 2023, 1:42 AM

নীলফামারীতে শিয়ালের কামড়ে একই পরিবারের শিশু সহ ৬ জন আহত

নীলফামারীতে শিয়ালের কামড়ে একই পরিবারের শিশু সহ ৬ জন আহত

শিয়ালের কামড়ে ৬ জন আহত হয়ে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরজি দলুয়ার বাংলাবাজার এলাকায়। 

সরজমিনে জানা যায় ২৬ অক্টোবর সকাল আনুমানিক ১০ টায় শিয়ালের মতো দেখতে এক অজানা প্রাণী ফজলার রহমানের বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে, তাকে ঠেকাতে বাড়ির শিশু সহ ৬ জন গুরুতর আহত হন, এদের চিৎকার শুনে পাশের বাড়ির ২ জন এলে তাঁরাও প্রাণীটি দ্বারা রক্তাক্ত জখম হন, তাদের দ্রুত নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন একই পরিবারের রুবি বেগম, রুবিনা বেগম, শিশু মিম আকতার, রব্বানী ইসলাম, আনিছুর রহমান, তাইফুল ইসলাম। শিশু সহ চারজনে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের বিটু বলেন, ঘটনা শোনার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাই এবং সাথে সাথে তাদের চিকিৎসার জন্য নীলফামারী হাসপাতালে পাঠাই, একজন চিকিৎসা শেষে বাড়িতে ও আরেকটা শিশু সহ চারজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, এই বড় আকৃতির হায়েনার মতো শিয়াল গুলো প্রতিবছর শীতে ভারত থেকে এখানে আসে ভুট্টা এবং শীতকালীন ফসল খেতে। এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আহতদের চিকিৎসার বিষয়ে সর্বক্ষণ সদর থানা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status