ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 October, 2023, 1:39 AM

সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরাসহ সারাদেশের বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণত মানুষের মাঝে তুলে ধরতে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার বিভিন্ন সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকার ভোট চান। 

শান্তি সমাবেশ শেষে ৫ হাজারের বেশি মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি নিয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন বাইপাস সড়ক হয়ে নিউ মার্কেটে এসে শেষ হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status