ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 October, 2023, 1:03 AM

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান ও এসআই শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৫ অক্টোবর ২০২৩ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টার দিকে শান্তিগঞ্জ থানাধীন সদরপুর গ্রামস্থ সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সিদ্দিকুর রহমান (৩৪), পিতা-মোঃ নুরুল হক, গ্রাম-পৈন্দা হরিপুর এবং আনোয়ার হোসেন (২৫), পিতা-উমর আলী, গ্রাম-বানিপুর, উভয় থানা ও জেলা-সুনামগঞ্জ নামে ২ মদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা), ১টি মোবাইলফোন এবং মদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status