|
বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস
নতুন সময় ডেস্ক
|
![]() বিএনপি নেতাদের সঙ্গে নৈশভোজে পিটার হাস নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলালসহ অর্ধশতাধিক নেতা। তবে বৈঠকের বিষয়ে অংশ নেয়া কেউই কথা বলতে রাজি হননি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
