ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
বুবলীকে আমি ঘৃণা করি: অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 October, 2023, 12:46 AM

বুবলীকে আমি ঘৃণা করি: অপু বিশ্বাস

বুবলীকে আমি ঘৃণা করি: অপু বিশ্বাস

সাধারণত নারীরা স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চান না। সেকারণে তারা জীবনসঙ্গীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেন না। কারও স্বামী যদি বিয়ে করেই ফেলেন, তাহলে সতিনকে দেখতে পারেন না।

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিষয়টাও তেমন। তার প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে আরেক চিত্রনায়িকা বুবলীর সম্পর্ক ও বিয়ের জেরে তাদের সংসার ভেঙে যায়! এ কারণে বুবলীকে ঘৃণা করেন তিনি। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।

বুবলী সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে অপু বলেন, “ওনাকে (বুবলী) আমি ঘৃণা করি। এই এক বাক্যে একটি কথা। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমাকে ম্যাটার করে না। ইংলিশে ‘হেইট’ হলো স্মার্ট হয়, বাংলায় তাকে আমি ঘৃণা করি।”

তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন অপু। তার কথায়, ‘জয় আমার সন্তান, বীরও অবশ্যই আমার সন্তান। আমি ওকে অনেক পছন্দ করি। ওকে আমি মন থেকে দোয়া করি। আমি বীরকে দেখেছি। কিন্ত ও দেখেনি। খুব কিউট। মাশআল্লাহ।’

শাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। তারা বিয়ে করেছিলেন ২০০৮ সালে। কিন্তু সুখবরটি গোপন রাখেন দুজনেই। এই সংসারে একটি পুত্রের জন্ম হয়, যার নাম আব্রাম খান জয়। কিন্তু সেটাও আড়ালে রাখেন নায়ক-নায়িকা। তাদের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

অপুকে ডিভোর্স দেওয়ার চার মাস পরই বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। কিন্তু এবারও পুরনো পথ অবলম্বন করে গোপন রাখেন সবকিছু এবং একইভাবে বছর কয়েক পরে হাটে হাঁড়ি ভাঙেন বুবলী। জানান, ২০১৮ সালের জুলাই মাসের ২০ তারিখ বিয়ে করেন তারা। এরপর ২০২০ সালের মার্চের ২১ তারিখ তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status