|
এই দেশে নিজ যোগ্যতায় এমনি এমনি কিছু হয় না!
আমিনুল ইসলাম
|
![]() এই দেশে নিজ যোগ্যতায় এমনি এমনি কিছু হয় না! আমি জানি শুধু একজন মানুষের ইন্টারভিউ নিয়ে পুরো বাংলাদেশের চিত্র তুলে ধরা মোটেই উচিত হবে না। কারণ এই লোক ঢাকা শহরের ঘটক। পুরো দেশের চিত্র এমন নাও হতে পারে। কিন্তু এরপরও বলতেই হচ্ছে, ভদ্রলোক যেহেতু নামকরা ঘটক। তার তো একটা অভিজ্ঞতা আছে। তাছাড়া তিনি আমাকে জানিয়েছেন, তার পরিচিত অন্য অনেকেও নাকি এমনটাই মনে করছেন। যে দেশের মানুষ দিনে-রাতে দেশপ্রেমের কথা বলে বেড়ায়। যে দেশে প্রায় সকল সেক্টরের মানুষজনই নিজেদের ‘আমরাই সেরা’ মনে করে। সেই দেশেরই একটা শ্রেণীর মানুষে বিদেশে থাকা পাত্র-পাত্রী খুঁজে বেড়াচ্ছে। ‘বিদেশে থাকা’ আমাদের দেশে একটা স্ট্যাটাস হয়ে গিয়েছে। এ কেমন সমাজ আমরা গড়ে তুললাম। আমি চাইলে ব্যাপারটা নানান ভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমি সেই ব্যাখ্যায় যাব না। যেহেতু আমি নিজে বিদেশে থাকি। আমি বরং আমার নিজের একটা মতামত দিই- আমার তো বিদেশে থাকতে কোনোদিনও ভালো লাগেনি। আমার পরিবারের কেউ বিদেশে থাকেও না। বিদেশকে আমার কখনো আপনও মনে হয় না। এরপরও কেন আমরা বিদেশে থাকি? উত্তরটাও খুব সহজ। আমাদের দেশটা আর থাকার উপযুক্ত নেই। কেউ মশার কামড় খেয়ে মরছে। কেউ রাস্তায় বের হয়ে আর ফেরত আসছে না। কেউ আজীবন পড়াশোনা করে সামান্য একটা চাকরি পাচ্ছে না। কেউ আবার ছোট একটা ব্যবসার জন্য ব্যাংক থেকে ছোট একটা ঋণ পাচ্ছে না। অনেকে আবার ‘বিশেষ বিবেচনায়’ হাজার হাজার কোটি টাকা ঋণ পেয়ে যাচ্ছে। একজন অন্ধও বলতে পারবে, এই দেশে নিজ যোগ্যতায় এমনি এমনি কিছু হয় না। আমরা ছোট বেলা থেকেই জেনে এসছি, সঙ্গে আরও কিছু লাগবেই লাগবে। চেনা-জানা, মামা-চাচা-খালু কিংবা অর্থ-ক্ষমতা। এ কেমন সমাজ? আমাদের দেশটা আর আমাদের নেই। অল্পকিছু দৈত্য-দানবের হয়ে গিয়েছে। তাই আমরা অন্য দেশকে (বিদেশে থাকাকে) নিজেদের মনে করে আলাদা স্ট্যাটাস পাবার চেষ্টা করে বেড়াচ্ছি। ফেসবুক থেকে
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
