ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পরীমনির জ্বর, ফের বাসা থেকে চলে গেলেন রাজ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 August, 2023, 2:35 AM

পরীমনির জ্বর, ফের বাসা থেকে চলে গেলেন রাজ!

পরীমনির জ্বর, ফের বাসা থেকে চলে গেলেন রাজ!

প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে নায়ক শরিফুল রাজ ও পরীমনি এক ছাদের নিচে ফিরলেন। তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে। গত বুধবার রাতে সন্তানসহ তাদের একসঙ্গে দেখা গেছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশ পায়।  সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে রাজ ও পরীর বক্তব্যও পাওয়া যায়।

রাজ বলেন, ‘এই জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’

দাম্পত্য জীবনের টানাপোড়েনের অবসান নিয়ে এভাবেই বলেছিলেন এই অভিনেতা।   

এদিকে শুক্রবার সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন।’

ছবি দেখে সবারই ধারণা, মান-অভিমান ভুলে তারা আবার একত্র হয়েছেন; বিষয়টি কি আসলে তা-ই?

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ছবিগুলো অন্য একটা উপলক্ষকে কেন্দ্র করে তোলা হয়। ছবির সঙ্গে একত্র হওয়ার কোনো সম্পর্ক নেই। তারা একত্রে নেইও।  কারণ রাজ তার মতো করে বাসা থেকে বেরিয়ে গেছেন।

গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। 

এজন্য গান বাংলার কার্যালয়ে ছেলে রাজ্যকে নিয়ে সেখানে যান পরীমনি। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। এরপর রাজ্যকে নিয়ে কেক কাটেন উপস্থিত সবাই। গভীর রাতে গানবাংলা কার্যালয় থেকে তারা বেরিয়ে পড়েন।

ছেলের বিষয়ে রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

এদিকে বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকেই পরীমনির জ্বরের মাত্রা বেড়েছে। কিন্তু এ সময়ে পরীমনির সঙ্গে নেই রাজ। 

সূত্রে জানা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের সম্পর্ক মোটেও জোড়া লাগেনি।

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

এরপর রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। গত ২৯ মে দিবাগত রাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজের স্ত্রী অভিনেত্রী পরীমনি জানান, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status