|
সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবনে সকাল ১০টার দিকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে সোমবার সরকার সর্বজনীন পেনশন পদ্ধতির গেজেট প্রকাশ করেছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে এ পদ্ধতিটি চালু করা হচ্ছে। চারটি ভিন্ন শ্রেণীর লোকদের কথা বিবেচনা করে প্রাথমিকভাবে চার ধরনের স্কিম চালু করা হচ্ছে। এগুলোর নাম 'প্রগতি' 'সুরক্ষা', 'সমতা' ও 'প্রবাসী'। জানা গেছে, প্রথম দিন থেকেই চারটি স্কিমের মাধ্যমে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবেন ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা। এসব স্কিমে যুক্ত হয়ে বেসরকারি খাতের কর্মচারী বা প্রবাসীরা পেনশন হিসেবে পাবেন তাদের মোট চাঁদার চেয়ে সর্বনিম্ন দুই দশমিক ৩০ গুণ থেকে সর্বোচ্চ ১২ দশমিক ৩১ গুণ অর্থ। সরকার প্রথমে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য পেনশন চালুর ঘোষণা দিলেও পরবর্তীতে বয়সের বিষয়টি শিথিল করে ৫০ পার হওয়া ব্যক্তিদেরও এর আওতায় আনার সিদ্ধান্ত নেয়। সরকার বয়স্ক নাগরিকদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাচ্ছে। তবে আজীবন বা ন্যূনতম ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পেতে কমপক্ষে ১০ বছর নির্দিষ্ট হারে চাঁদা পরিশোধ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
