ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ডেঙ্গুতে আক্রান্ত সালমান খানের নায়িকা, হাসপাতালে ভর্তি
প্রকাশ: Thursday, 17 August, 2023, 12:51 AM

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খানের নায়িকা, হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খানের নায়িকা, হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ।

এদিকে জেরিন খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাতে স্যালাইনের নল লাগানো। এ ছবিতে নিজের মুখ দেখাননি এই অভিনেত্রী। তবে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘জীবনের আপডেট।’

বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মুম্বাইয়ে মশাবাহিত এ রোগ ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে ফ্রিপ্রেস জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে।

সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে তাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status