|
নির্বাচনকে উসিলা করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় আমেরিকা: শেখ হাসিনা
নতুন সময় ডেস্ক
|
![]() নির্বাচনকে উসিলা করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চায় আমেরিকা: শেখ হাসিনা তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে ব্যবহার করে বঙ্গোসাগরের নিয়ন্ত্রণ নিতে চায়। আর তা হলে এই অঞ্চল হয়ে উঠবে অস্থিতিশীল। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের তৎপর হয়ে ওঠার মধ্যে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা। গত মে মাসে যুক্তরাজ্য সফরের সময় শেখ হাসিনা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্র হয়ত তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর আওয়ামী লীগের জোটসঙ্গী বাম দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সংসদে বলেছিলেন, ঢাকাকে বাগে আনতে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তারা সেন্ট মার্টিন দ্বীপ চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সম্প্রতি বলেছিলেন, “আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি এবং সেন্ট মার্টিন’স দ্বীপ নেওয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় আমরা কখনও যুক্ত হইনি।” তবে জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খোলসা করতে গিয়ে একই কথা তুললেন। তিনি বলেন, “আমেরিকার উদ্দেশ্য বাংলাদেশে নির্বাচন না, এদের উদ্দেশ্য গণতন্ত্র না। আমাদের গণতন্ত্রের নাম দিয়ে, নির্বাচনের নাম দিয়ে, নানা নাম দিয়ে এদেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায়, যাতে করে ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের জায়গাটা ব্যবহার করতে পারে। “এটা ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করা এবং দেশগুলোকে ধ্বংস করা, এটাই হচ্ছে কারও কারও উদ্দেশ্য। সে উদ্দেশ্য নিয়েই তাদের এত টালবাহানা। এই এলাকাটাকে নিয়ে নানাভাবে খেলার চক্রান্ত চলছে।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
