ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
তাপসের আদালত অবমাননা: এগিয়ে আনা হলো শুনানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 August, 2023, 12:56 PM

তাপসের আদালত অবমাননা: এগিয়ে আনা হলো শুনানি

তাপসের আদালত অবমাননা: এগিয়ে আনা হলো শুনানি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানির জন্য কার্যতালিকার ১২১৮ নম্বর থেকে ২০০ ক্রমিকে এগিয়ে এনেছেন আপিল বিভাগ।

আবেদনকারী আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এ সময় এজলাসে বিএনপি সমর্থিত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জুন ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ এই বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। আবেদনে আদালত অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status