ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুবলী-বীরকে নিয়ে এবার যুক্তরাষ্ট্রে শাকিব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 August, 2023, 1:43 PM

বুবলী-বীরকে নিয়ে এবার যুক্তরাষ্ট্রে শাকিব!

বুবলী-বীরকে নিয়ে এবার যুক্তরাষ্ট্রে শাকিব!

এক মাসেরও বেশি সময় পর বাংলাদেশে ফিরলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান প্রযোজক আরশাদ আদনান।

বাংলাদেশে ফিরেই শাকিব জানালেন, এবার শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। শুধু তাই নয়, তাকে নিয়ে ঘুরে বেড়াবেন। যেহেতু শেহজাদ যাচ্ছে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় বুবলীও থাকছেন এই সফরে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দেওয়ার চেষ্টা করেছি। এরপর শেহজাদকে নিয়ে যাব। শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status