|
এশিয়া কাপে নেই মাহমুদউল্লাহ!
নতুন সময় ডেস্ক
|
![]() এশিয়া কাপে নেই মাহমুদউল্লাহ! পাপন বলেন, ‘আমি এখনও জিজ্ঞাসা করিনি। আমার ধারণা এটা (মাহমুদউল্লাহ-আফিফ) মোটামুটি ক্লোজ হয়ে গেছে। আপনারা যে কাকে বাদ দিতে চাচ্ছেন বুঝি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি মূল স্কোয়াডে কাউকে না খেলালে এক সিদ্ধান্ত, আর খেলালে আরেক সিদ্ধান্ত। কিন্তু কিছু খেলোয়াড় আছে, যাদের নিলে খেলাতে হবে। তাহলে বাদ দিবে কাকে? সিদ্ধান্তটা এত সহজ না। বিশ্বাস রাখেন দলের ওপরে, আমি মনে করি যে দলই খেলবে ভালো করবে।’ বিসিবি সভাপতি বলেন, ‘আমি আপনাদের বলি, কমপক্ষে চারজন পেসার নিয়ে যাবে। তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল, এবাদত, মোস্তাফিজ এই পাঁচজনের মধ্যে যে কোনও চারজন যাবে। স্পিনার হিসেবে সাকিব আছে, মিরাজ আছে। অতিরিক্ত হিসেবে তাইজুল কিংবা নাসুমের মধ্য থেকে একজন যাবে। শর্টার ভার্সনে আমার মনে হয় নাসুমের সম্ভাবনাই বেশি। এখানে সাত হয়ে গেল। এর বাইরে শান্ত, লিটন, মুশফিক, তাওহীদ হৃদয় আছে। ব্যাকআপ ওপেনার, ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার তো আমাদের নিতে হবে। এদেরকে বাদ দিয়ে তো আর দল করা যাবে না।’ তবে অতিরিক্ত খেলোয়াড় নিলে হয়তো রিয়াদের সুযোগ মিলতে পারে বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘আমিতো আসলে কোনও অপশন দেখি না, অযথা আপনারা কনফিউশন তৈরি করেন। তবে অতিরিক্ত খেলোয়াড় তালিকায় আমি মনে করি আফিফ আছে, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম পাটোয়ারী আছে, মোসাদ্দেকও হতে পারে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
