|
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এ তথ্যগুলো জানেন কি?
|
![]() বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এ তথ্যগুলো জানেন কি? ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর আহমেদাবাদেই ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপের আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন- * সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ যদি বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে তাহলে তারা এক নম্বর কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে। * সাবেক আরেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা যদি মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার দলের মর্যাদা পাবে। * ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান যদি এবারের আসরে শেষ চারে জায়গা করে নেয় তাহলে তারা কলকাতায় সেমিফাইনাল ম্যাচ খেলবে। * ভারত কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। * ভারত বিশ্বকাপের গ্রুপপর্বের মোট ৫টি ম্যাচ রোববার খেলবে। বুধবার খেলবে ২টি ম্যাচ আর ১টি করে ম্যাচ খেলবে বৃহস্পতি ও শনিবারে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত রোববার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিন তাদের সাপ্তাহিক ছুটি হওয়ায় দর্শক চাহিদার কথা বিবেচনা করা হয়েছে। * বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলো হবে-আহমেদাবাদ, মুম্বাই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি ও লখনউতে। আর প্রস্তুতি ম্যাচগুলো হবে তিরুবনন্তপুরম, গুয়াহাটি ও হায়দরাবাদে। * বিশ্বকাগের গ্রুপপর্বে ম্যাচ হবে ৪৫টি। দুটি সেমিফাইনাল ও ১টি ফাইনালসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ দিন ধরে। * ৪৮টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচ হবে দিনের বেলায়। বাকি ৪২টি ম্যাচ হবে দিনে-রাতে। বিশ্বকাপে দিনে যে ম্যাচগুলো হবে- ১. বাংলাদেশ বনাম আফগানিস্তান ২. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ৩. কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২ ৪. অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ৫. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ৬. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া * দিনের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায়। আর ডে-নাইট ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
