|
ঈদ উৎসবে দর্শকের ভালো লাগবে ক্যাসিনো- নিরব
রিয়েল তন্ময়
|
![]() ঈদ উৎসবে দর্শকের ভালো লাগবে ক্যাসিনো- নিরব নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি। বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। এছাড়া গানটিও আপনারা দেখলেন , আমি মনে করি এটাও আপনাদের পছন্দ হবে। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি। ছবিটিতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক , ৬ মাসের কারাদণ্ড
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
