|
আমার সামনেই শাকিব বহু মেয়েকে…বুবলীর ক্ষেত্রে তেমনই কিছু হয়েছে: অপু বিশ্বাস
|
![]() আমার সামনেই শাকিব বহু মেয়েকে…বুবলীর ক্ষেত্রে তেমনই কিছু হয়েছে: অপু বিশ্বাস প্রায় পাঁচ বছরের ব্যবধান, পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। যে সময় দাঁড়িয়ে অপু শাকিবকে নিয়ে নানা কথা বলেছিলেন। এখন যদিও সমীকরণ একেবারে ঘুরে গিয়েছে। এখন অপু শাকিবের প্রশংসায় (বাবা শাকিবের প্রশংসায়) পঞ্চমুখ। তবে বুবলীর সঙ্গে স্বামীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর চলে বিস্তর কাদা ছোড়াছুড়ি। এক সংবাদমাধ্যমের কাছে সেই সময় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘শাকিব আমার সামনে বহু নায়িকাকে ফোন করে প্রেমের গল্প করত। কথা বলত, তাঁদের চোখের প্রশংসা করত। আমি সবটাই জানতাম। আসলে সে আমাকে জানিয়ে করত। বুবলীরটাও তেমন কিছু হবে ও সত্যি ভেবেছে।’’ তবে বুবলীর ভালবাসার শাকিবের প্রতি যে সত্যি তাতে নিমরাজি হয়েই মাথা নাড়েন অপু। এ ছাড়াও শুটিংয়ে থাকাকালীন অন্য নায়িকাদের সঙ্গে সময় কাটাতেন সে কথাও জানান অপু। তবে বর্তমান বুবলীর সঙ্গে সম্পর্ক ছেদ করছেন শাকিব, প্রথমে তা অবিশ্বাস্য ঠেকে বুবলীর কাছে। এ বারও অপুর সময় মতো চলে কাদা ছোড়াছুড়ি, তবে দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বুবলী জানান তিনিও জোর করে কোনও সম্পর্ককে বহন করতে চান না। যদিও এই প্রসঙ্গে মৌন শাকিব।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
