ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাগমারা উপজেলা আ’লীগের ভালোবাসায় সিক্ত রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 June, 2023, 11:23 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 21 June, 2023, 11:25 PM

বাগমারা উপজেলা আ’লীগের ভালোবাসায় সিক্ত রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটন

বাগমারা উপজেলা আ’লীগের ভালোবাসায় সিক্ত রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটন

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ায় বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

এ এইচ এম খায়রুজ্জামান লিটন পুনরায় নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যায় সবার আগে রাজশাহীস্থ রাণীবাজারের নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে গিয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে মিষ্টিমুখ করানো হয়। অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান মটর, জাহেদুর রহিম মিঠু, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, নাইম আদনান, হিটলার,  আব্দুর রউফ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status