ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ক্রিকেটার শান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 June, 2023, 12:42 PM

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ক্রিকেটার শান্ত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন ক্রিকেটার শান্ত

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন দেশের একঝাঁক ক্রিকেটার। জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত ছাড়াও ভর্তি হয়েছেন ক্রিকেটার নাহিদ রানা, মিনহাজুল ইসলাম এবং আব্দুল গাফ্ফার। ভর্তিকৃত সকলেই বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার মোহাম্মদপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে উপস্থিত হয়ে ক্রিকেটাররা তাদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, সিনিয়র সহকারি রেজিস্ট্রার মশিউর রহমান সহ ভর্তিকৃত খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভর্তি হয়ে জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এতোবড় ক্যাম্পাস, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিশাল খেলার মাঠ সত্যিই সুন্দর।

ক্রিকেটার নাহিদ রানা তার অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি এ এদেশের খেলোয়াড়দের খেলার পাশাপাশি যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে সেজন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ক্রিকেটার মিনহাজুল ইসলাম বলেন, এখানকার শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

ক্রিকেটার আব্দুল গাফ্ফার ভর্তির সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে ভর্তি হয়ে আমি গর্বিত।

বাংলাদেশ ইউনিভার্সিটি’র ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল বলেন, শুরু থেকেই আমার টার্গেট ছিলো জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ কাজে আমরা সফল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status