ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সাকিবের হাত থেকে পুরস্কার নিলেন ‘বিউটিফুল হোমস’ বিজয়ীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 June, 2023, 3:49 PM
সর্বশেষ আপডেট: Sunday, 11 June, 2023, 3:51 PM

সাকিবের হাত থেকে পুরস্কার নিলেন ‘বিউটিফুল হোমস’ বিজয়ীরা

সাকিবের হাত থেকে পুরস্কার নিলেন ‘বিউটিফুল হোমস’ বিজয়ীরা

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট ম্যানুফেকচারার এশিয়ান পেইন্টস প্রতিষ্ঠানটির আয়োজিত গৃহসজ্জা (হোম ডেকর) বিষয়ক প্রতিযোগিতা ‘বিউটিফুল হোমস ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নান্দনিক গৃহসজ্জাকে আরো অনুপ্রাণিত করতে বাংলাদেশজুড়ে গ্রাহকদের এই ক্যাম্পেইন এ আমন্ত্রণ করা হয়েছিল। সম্প্রতি রাজধানীতে এক বর্ণিল আয়োজনে এশিয়ান পেইন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেন।

জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজমেন্ট টিম এর কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জিসহ প্রসিদ্ধ স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং ‘বিউটিফুল হোম কনটেস্ট’ এর বিজয়ীরা। এছাড়া অনুষ্ঠানে আরো যোগদান করেন- ডিলার, সেইফ ইজি পেইন্টিং সার্ভিস প্রোভাইডাররা, যারা গ্রাহকের একটি দৃষ্টিনন্দন বাড়ির সজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‘বিউটিফুল হোমস’ প্রতিযোগিতার প্রথম বিজয়ী ‘ঢাকা-দুবাই-ঢাকা’ এয়ার টিকিট জিতে নিয়েছেন। দ্বিতীয় থেকে পঞ্চম বিজয়ীরা পেয়েছেন ‘ঢাকা-কলকাতা-ঢাকা’ এয়ার টিকিট এবং ৬ষ্ঠ থেকে ১০ম বিজয়ীরা জিতে নিয়েছেন ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকিট। এছাড়া, শীর্ষ দশ বিজয়ী আইকন সাকিব আল হাসান এর সঙ্গে ডিনারের বিশেষ সুযোগ লাভ করেছেন।

এশিয়ান পেইন্টস এর কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি বলেন, “ ‘বিউটিফুল হোমস’ ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রাহকদের সম্মানিত করতে পেরে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড আনন্দিত। ইতোমধ্যেই গৃহসজ্জায় তারা তাদের আগ্রহ ও মেধার পরিচয় দিয়েছেন। গ্রাহকদের বাসস্থানগুলোকে তাদের স্বপ্নের বাড়িতে রূপান্তরিত করার এই ইচ্ছায় তাদের পেইন্টিং পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। মার্কেট লিডিং পেইন্টিং সল্যুশন্স প্রদানের মাধ্যমে আমরা প্রতিটি ধাপে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে থাকি। তাদের বাড়িগুলোকে সুন্দর ক্যানভাসে রূপ দেবার লক্ষ্যে তাদের অনুপ্রাণিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”

সাকিব আল হাসান বলেন, “এশিয়ান পেইন্টস এর যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দের সেটা হলো তারা তাদের গ্রাহকদের ঘরগুলোকে বিউটিফুল হোমে রূপান্তরিত করতে সবসময়ই তাদের প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে সেরাটা দিয়ে থাকে। তারা প্রতিনিয়তই নতুন নতুন সব উদ্ভাবনী আইডিয়া আর সার্ভিস নিয়ে আসছে গ্রাহকদের জন্য।”

মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার পর নৈশভোজের মাধ্যমে এই গ্র্যান্ড ইভেন্টটির সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status