ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আল হিলালেই যাচ্ছেন মেসি!
প্রকাশ: Sunday, 4 June, 2023, 11:44 AM

আল হিলালেই যাচ্ছেন মেসি!

আল হিলালেই যাচ্ছেন মেসি!

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। শনিবার (৩ জুন) পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি ঘটবে মেসির। সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। তবে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি।

স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। মেসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাবটি।

এদিকে বার্সেলোনার কোচ জাভির দাবি বার্সেলোনাতেই ফিরবেন মেসি। শুক্রবার (৩ জুন) তিনি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে  আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status