ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পিএসজিতে আজ রাতেই শেষ ম্যাচ মেসির, যাচ্ছেন কোথায়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 June, 2023, 12:59 PM

পিএসজিতে আজ রাতেই শেষ ম্যাচ মেসির, যাচ্ছেন কোথায়?

পিএসজিতে আজ রাতেই শেষ ম্যাচ মেসির, যাচ্ছেন কোথায়?

পিএসজিতে আজই শেষ ম্যাচ লিওনেল মেসির। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ক্লেহমোঁর বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটি শুরু হবে রাত একটায়। 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আগেই শিরোপা নিশ্চিত হয়েছে পিএসজির। ক্লেহমোঁর বিপক্ষে লিগের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার। 

২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। গত বিশ্বকাপের পর বিভিন্ন সময়ে ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা হলেও তা আর আলোর মুখ দেখেনি। তাই ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

ক'দিন আগে পিএসজি কোচ গালতিয়েরও নিশ্চিত করেন ক্লাব ছাড়ছেন এই আর্জেন্টাইন তারকা। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা মেসি এই মৌসুমে পিএসজির লিগ জয়েও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। 

সব প্রতিযোগিতা মিলিয়ে ২১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ২০টি গোল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status