|
১৭ জুলাই ফারুকের শূন্য আসনে ভোট হবে ব্যালট পেপারে
নতুন সময় ডেস্ক
|
![]() ১৭ জুলাই ফারুকের শূন্য আসনে ভোট হবে ব্যালট পেপারে বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৫ জুন, বাছাই ১৮ জুন ও প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে এ উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
