ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাগমারায় যুবলীগ নেতা মতিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 June, 2023, 10:27 AM

বাগমারায় যুবলীগ নেতা মতিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

বাগমারায় যুবলীগ নেতা মতিনের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক

রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতা আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।

মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মতিনের বাড়ি গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে। আব্দুল মতিন দীর্ঘদিন থেকে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। আব্দুল মতিন গনিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সাথে মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরি পদে কর্মরত ছিলেন।  

মরহুম আব্দুল মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status